ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

ডেসকো বিদ্যুৎ চালিত যানবাহনের চার্জিং পয়েন্ট উদ্বোধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ২৬৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

জলবায়ু পরিস্থিতি বিবেচনায় বিশ্বে বৈদ্যুতিক গাড়ি জনপ্রিয় হয়ে উঠায় বাংলাদেশেও এ ধরনের গাড়ির ব্যবহার শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশে তৃতীয়বারের মতো চালু হলো বৈদ্যুতিক গাড়ির চার্জিং পয়েন্ট। শনিবার ২৫ নভেম্বর বিকেলে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের মানিকদী এলাকার ৫ নং মাটিকাটা রোডে ‘সুমাত্রা ফিলিং স্টেশন’-এ ইলেক্ট্রিক ভেহিক্যালের (ইভি) প্রথমবারের মতো চার্জিং পয়েন্ট উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, আগামী দিনে পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে গ্রীণ এনার্জির বিকল্প নেই। সে লক্ষ্যেই ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) বিদ্যুৎ চালিত যানবাহনের জন্য চার্জিং পয়েন্ট চালু করার সিদ্ধান্ত নেয়। এতে মানুষের মাঝে যেমন সচেতনতা বৃদ্ধি পাবে তেমনি বিদ্যুৎচালিত যানবাহনের দিকে মানুষের ঝোঁক বাড়বে।

চার্জিং স্টেশন প্রসঙ্গে হাবিবুর রহমান বলেন, চার্জিং স্টেশন প্রাইভেট সেক্টর স্থাপন করবে। এটি সরকারের কাজ নয়। তবে এটি যেহেতু দেশে নতুন একটি পদ্ধতি তাই প্রাইভেট সেক্টরগুলোকে উদ্বুদ্ধ করতে আমরা এই নিয়ে দেশে তৃতীয়বারের মতো ইলেক্ট্রিক ভেহিক্যালস চার্জিং স্টেশন স্থাপন করছি।

ইতোমধ্যে রাজশাহী ও তেজগাঁওতে দুটি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে জানিয়েছে বিদ্যুৎ সচিব বলেন, বিদ্যুৎ বিভাগের আওতাধীন ৬টি বিতরণ কোম্পানিকে সঙ্গে নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে ৬টি ইলেক্ট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশন স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে।

বর্তমান বিশ্বে ৫০ লক্ষ বিদ্যুৎ চালিত গাড়ি চলছে মন্তব্য করে হাবিবুর রহমান বলেন, ২০২৫ সালের মধ্যে তেল-গ্যাসের গাড়ি কমিয়ে বিদ্যুৎচালিত গাড়ি বাড়ানো হবে। এর মধ্যে ৪০ লাখ গাড়ি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার ৩০ ভাগ গাড়ি হবে বিদ্যুৎচালিত।

তিনি ‍আরও বলেন, ২০৪১ সালের মধ্যে দেশের ৪০ ভাগ বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। নির্মূল হবে জীবাশ্ম জ্বালানি। যার ফলে বিদ্যুৎচালিত পরিবেশবান্ধব যানবাহন নিশ্চিত হবে।

সভাপতির বক্তব্যে মো: নিজাম উদ্দিন বলেন, প্রচলিত যানবাহনের তুলনায় বিদ্যুৎ চালিত যানবাহনে খরচ অনেক কম। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে স্মার্ট টেকনোলজির সঙ্গে সম্পৃক্ত হতে হবে।

স্বাগত বক্তব্যে মো: কাওসার আমীর আলী বলেন,বৈশ্বক জলবায়ুর কথা চিন্তা করে সারা বিশ্বে বিদ্যুৎ চালিত যানবাহন ব্যবহার বাড়ছে এবং জনপ্রিয় হচ্ছে। আমাদেরকেও কার্বন নি:সরণ কমাতে হবে। তাই বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবহারের দিকে সকলকে এগিয়ে আসতে হবে। এখন দেশে যে পরিমান অনিবন্ধিত ইজি বাইক চলছে সেগুলোকে বিদ্যুৎ চালিত যানের ম্যাকানিজমে কনভার্ট করার পরিকল্পনা নিতে হবে। এতে করে অপচয় রোধের পাশাপাশি শৃঙ্খলা আসবে। নিয়ম তান্ত্রিক ভাবে নির্মাণ করলে দূর্ঘটনা থেকে মানুষ মুক্তি পাবে। এবিষয়েও উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুনীর সুলতানা, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী প্রমুখ।

ডেসকো বিদ্যুৎ চালিত যানবাহনের চার্জিং পয়েন্ট উদ্বোধন

আপডেট সময় : ০৮:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩