ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন Logo বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা, প্রধান আসামি সিলেটে গ্রেফতার  Logo ৫০ বছর শুধু প্রেসক্লাবের উৎসব নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর উৎসব, এমপি শ্যামল  Logo ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ Logo ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

আসছে বিএনপির তৃতীয় দফা অবরোধ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সরকার পতনের দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টার অবরোধ শেষ হবে আজ ৬ নভেম্বর। তারপর একদিন মাঝখানে বিরতি দিয়ে আবারও বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে তৃতীয় দফার অবরোধ কর্মসূচির ঘোষণা আসছে। আগামীকাল মঙ্গলবার তাদের কোনো কর্মসূচি থাকছে না।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে আর গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন।

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ আজ এক বিবৃতিতে বলেন, বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। দেশবাসীর প্রতি আমার অনুরোধ-আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সাথে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করবেন।

উল্লেখ্য, ২৮ অক্টোবর গণসমাবেশের পর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে বিএনপি। এরপর প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার থেকে ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ ঘোষণা করা হয়। মঙ্গলবার ভোরে অবরোধ শেষ হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন শীর্ষ নেতা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

আসছে বিএনপির তৃতীয় দফা অবরোধ

আপডেট সময় : ০৩:৫৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩