ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

আবারো সারাদেশে ২ দিনের অবরোধ ডাকলো বিএনপি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ৪৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচনকালীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে আরও ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ ঘোষণা করেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। এছাড়া ২৮ তারিখ থেকে কর্মসূচি চলাকালে নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার জুমার পর সারাদেশে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সংলাপের জন্য যে চিঠি বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের প্রধান ফটকের চেয়ারে রেখে এসেছে। এর কঠোর সমালোচনা করেছেন রিজভী। সরকারের নির্দেশে একে নির্বাচন কমিশনের তামাশা বলে মন্তব্য করেন তিনি।

এর আগে দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচি সফল করায় দলের নেতাকর্মী ও জনগণকে ধন্যবাদ জানান বিএনপির এই নেতা। কর্মসূচী চলাকালে নিহত-আহত ও কারারুদ্ধ নেতাকর্মীদের জন্য তিনি সরকারের কঠোর সমালোচনা করেন।

আবারো সারাদেশে ২ দিনের অবরোধ ডাকলো বিএনপি

আপডেট সময় : ০৬:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩