ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

যেসব কারনে পিঠ-কোমরে মারাত্মক ব্যাথা হয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ২১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আজকাল বেশিরভাগ মানুষই সারাদিন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটায়। কর্মক্ষেত্রে ডেস্কে যারা কাজ করেন তাদের বেশিরভাগই পিঠ ও কোমরে ব্যথায় ভোগেন। যদিও বেশিরভাগ মানুষ মনে করেন যে একই অবস্থানে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে এমনটি ঘটে, তবে পিঠে এবং কোমরে ব্যাথার কারন যে একই হবে তা কিন্তু নয়। পিঠ ও কোমর ব্যথা বিভিন্ন গুরুতর রোগের উপসর্গও হতে পারে। যা প্রথমে সবাই ভুলভাবে বসে থাকা বা দীর্ঘ সময় ধরে শুয়ে থাকাকে দায়ী করেন।

বিশেষজ্ঞদের মতে, ডেস্কে বসে একটানা কাজ পিঠে ব্যথার অন্যতম কারণ, তা অস্বীকার করার উপায় নেই। তবে তার থেকেও মারাত্মক কারণ হতে পারে পিঠে ব্যথার, যা হয়তো প্রাথমিকভাবে আমরা কেউই টের পায় না। উদাহরণ স্বরূপ-

পেশী টান: ভারী কিছু তোলার সময় বা ব্যায়ামের সময় পিছনের পেশীতে টান ব্যথা হতে পারে। মেরুদণ্ড এবং তার আশেপাশের পেশীগুলির হঠাৎ মোচড়ের সমস্যা হতে পারে। যদি এটি ঘটে তবে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। এবং মনে রাখবেন, ভারী জিনিস তোলার সময় আপনার হাঁটুতে হালকা বাঁক নিয়ে তুলুন। এছাড়াও ভারী জিনিস একপাশে বেশিক্ষণ বহন করবেন না।

অস্টিওপোরোসিস: অস্টিওপোরোসিস একটি বিশেষ হাড়ের রোগ। এটি আসলে হাড় ক্ষয়ের রোগ। ফলস্বরূপ, এটি কেবল মাথা নয়, পুরো শরীরের হাড় এবং জয়েন্টগুলিতে ব্যাথা করে। এমনকি মাথার খুলির আকারগত পরিবর্তনও হতে পারে। অস্টিওপোরোসিসকে নীরব ঘাতকও বলা হয়। হিপ বোন বা স্পাইনের ব্যথা কখনো অবহেলা করবেন না।

হাড়ের টিবি: হাড়ের টিবি হলে, কোমর ব্যথা শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই ক্রমাগত পিঠে ব্যথাও হাড়ের টিবি হতে পারে। হাড়ের টিবি মেরুদণ্ড, নিতম্বের জয়েন্ট এবং পিঠে তীব্র ব্যথা করে।

কিডনির সমস্যা: কিডনির সংক্রমণ বা কিডনিতে পাথর হলে পিঠে ব্যথা হতে পারে। এই ব্যথা বিশেষ করে পিঠ থেকে তলপেটে ছড়িয়ে পড়ে। এই এলাকায় প্রায়ই ব্যথা উপেক্ষা করবেন না।

পেলভিক ব্যথা:পেলভিক অঙ্গগুলোতে সমস্যা হলেও তা ব্যাকপেনের কারণ হতে পারে। যেমন- মূত্রাশয়, মূত্রথলি, ডিম্বাশয়, জরায়ু বা পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ডে কোনও জটিলতা তৈরি হলেও পিঠে ব্যথা হতে পারে।

সি-সেকশন: অনেক মহিলাকে সি-সেকশন করার আগে স্পাইনাল ইনজেকশন দিয়ে স্থানীয় অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। পরে মাথার ওই অংশে ব্যথা অনুভব করেন।

ক্যান্সার: বিরল ক্ষেত্রে, ক্যান্সার পিঠ এবং কোমর ব্যথা হতে পারে। তাই পিঠের ব্যথা কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়।
ভিটামিন ডি এর অভাব: শরীর সুস্থ রাখতে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিটামিনের অভাবেও নিয়মিত কোমরে ব্যথা হতে পারে। নিয়মিত সূর্যের এক্সপোজার পান বা ভিটামিন ডি ঘাটতি পূরণের জন্য পরিপূরক গ্রহণ করুন।

নরম বিছানায় ঘুমালেও কোমর ব্যথা হতে পারে। নরম বিছানার দীর্ঘায়িত ব্যবহার আপনার পিঠের ব্যথা বাড়িয়ে দিতে পারে। নরম বিছানায় ঘুমালে পেশী, লিগামেন্ট এবং জয়েন্টগুলিতে চাপ পড়ে।

যেসব কারনে পিঠ-কোমরে মারাত্মক ব্যাথা হয়

আপডেট সময় : ০২:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩