ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প Logo এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী: ‘ফলাফল তোমার পরিচয় নয়’ Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন

মির্জা আব্বাস আটক: ৫ দিনের রিমান্ডের আবেদন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ বুধবার বিকেল ৩টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭০০/৮০০ জনকে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে তারা। এসময় আসামিরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।

মির্জা আব্বাস আটক: ৫ দিনের রিমান্ডের আবেদন

আপডেট সময় : ০১:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩