ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর:আদালতে মির্জা ফখরুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) রাতে তাকে ডিবি অফিস থেকে থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। এদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হবে।

এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এর আগে শনিবার বিএনপির মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর:আদালতে মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩