এবার ইন্সটাগ্রাম ব্যবহারেও লাগবে টাকা !
- আপডেট সময় : ০৬:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২৪১ বার পঠিত

তথ্য ডেস্ক:
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি হল ইনস্টাগ্রাম। নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করছেন। প্রিয়জনের সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্ত ভিডিও করে রিলসে শেয়ার করছেন।
কিন্তু এখন মেটারের এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে টাকা লাগবে। কয়েকদিন আগে মেটা ঘোষণা করেছিল যে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে ব্যবহারকারীদের অর্থ ব্যয় করতে হবে। তবে এর জন্য আপনি বিশেষ সুবিধাও পাবেন। আপনি বিজ্ঞাপন ছাড়াই স্বাচ্ছন্দ্যে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেন।
ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই ভার্চুয়াল ওয়ালে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখা যায়। এই বিজ্ঞাপনগুলি ব্যবহারকারীর পছন্দ এবং অনুসন্ধানের উপর ভিত্তি করে প্রদর্শিত হয়। কিন্তু বিজ্ঞাপনের এই ভিড় অনেকেই পছন্দ করেন না। পরিবার, বন্ধুদের কাছ থেকে আপডেট পেতে বা ওয়েবসাইট থেকে খবর পড়ার সময় অনেকেই অপ্রয়োজনীয় বিজ্ঞাপনে বিরক্ত হন। এখন এই ঝামেলা শেষ হতে চলেছে।
একটি মাসিক পরিকল্পনা প্রবর্তন করা হচ্ছে। তাতে রিচার্জ করলেই আর ভারচুয়াল ওয়ালের মুখ ঢাকবে না বিজ্ঞাপনে। বর্তমানে ইউরোপের ইউজারদের জন্য চালু করা হয়েছে এটি। ইউরোপিয়ান ইউনিয়নের নতুন ডিজিটাল মার্কেট আইন চালু হওয়ার পরই মেটা এই সিদ্ধান্ত নিয়েছে।
ডেস্কটপ থেকে মেটা সহ এই দুটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে প্রতি মাসে ১০.৪৬ ডলার খরচ হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৫০ টাকা। পেমেন্ট অ্যাপটি গুগল অ্যাপ স্টোর এবং অ্যাপল স্টোরে পাওয়া যাবে।


















