ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

চৌদ্দগ্রামে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক  ২ 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১৯৫ বার পঠিত
আলমগীর হোসেন আলম, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ  অভিযান চালিয়ে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় আটক হয়েছে দুইজন। আটককৃতরা হচ্ছে চৌদ্দগ্রাম উপজেলার কুলসার গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে সাদ্দাম হোসেন এবং বিষ্ণুপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ফরহাদ হোসাইন।  এছাড়াও অভিযানের বিষয়টি টের পেয়ে সঙ্ঘবদ্ধ ওই মোটরসাইকেল চোর চক্রের সদস্য সোহেল ও শাহ আলম পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।
আটককৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, সঙ্ঘবদ্ধ ওই চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত কুমিল্লা ও এর আশপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে একজনের কাছে বিক্রি করে দিত। পরে সেই চোরাই মোটরসাইকেলগুলো শাহ আলমের ওয়ার্কশপে  নিয়ে নাম্বার প্লেট, চেসিস নাম্বার ও কালার চেঞ্জ করে ফেলা হতো।  এরপর সেগুলো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের কাছে বিক্রি করে দেয়া হতো।
উদ্ধার হওয়া মোটরসাইকেল গুলোর মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে পুলিশ সুপার বলেন, এগুলো নিয়ে যাচাই-বাছাই চলছে। আমরা আরো অনুসন্ধান করবো। চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালাবো। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
প্রেস কনফারেন্সে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নাজমুল হাসান রাফি, অতিরিক্ত পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদ হাসান, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক  ২ 

আপডেট সময় : ০৭:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩