সংবাদ শিরোনাম :
অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার:কাদের
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০১:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ২৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাপানের রাষ্ট্রদূতকে বলেছেন, সরকার সংবিধান অনুযায়ী দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
রোববার (১ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এরই মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের খসড়া কমিটির প্রথম বৈঠক হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশে জাপানের সহায়তায় চলমান প্রকল্পের অগ্রগতি এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।











