ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে:এনামুল হক শামীম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ৩৫৪ বার পঠিত
শাহরিয়ার আহমেদ রিয়াজ, শরীয়তপুর প্রতিনিধি:
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশ ইতোমধ্যে হয়ে গেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ অনেক আগে এমডিজি অর্জন করেছে। এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) যে লক্ষ্য রয়েছে, সেটি ২০৩০ সালের মধ্যেই ইনাশাল্লাহ বাস্তবায়ন হবে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এ স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সরকার চারটি ভিত্তি নির্ধারণ করেছে। এগুলো হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। এ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনার জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হয়ে যাওয়ার পরই যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশকে মেনে নিতে পারেনি। তারা দেশবিরোধী অপপ্রচার ও গুজবে ব্যস্ত। আনসার সদস্যরা তৃণমূলে কাজ করে থাকে। এ জন্য এসব গুজব ও অপপ্রচার প্রতিরোধে আনসার সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শুধু আওয়ামীলীগের জন্যই অপরিহার্য না, তিনি বাংলাদেশের জন্যও অপরিহার্য। তাঁর ভাগ্যেও সাথে শরীয়তপুরের ভাগ্য জড়িত, বাংলাদেশের ভাগ্যও জড়িত। সেজন্য অনেক দেশেরও আমরা (বাংলাদেশ) ঈর্ষারও কারণ হয়েছি। যত ষড়যন্ত্রই হোক না কেন; সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনবে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল রেকর্ড স্থাপন করবেন।
এসময় উপমন্ত্রী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
ঢাকা রেঞ্জ কমান্ডার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা কমান্ড্যান্ট মো. মো. মইনুল ইসলামের সার্বিক তত্ত¡াবধানে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মাহবুবুল আলম,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমূখ।
সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে:এনামুল হক শামীম

আপডেট সময় : ০৭:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩