স্মার্টফোনে এসেছে স্টেপ কাউন্টার: জানতে পারবেন প্রতিদিনের হাঁটার পরিমান
- আপডেট সময় : ০৭:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ২১৮ বার পঠিত

তথ্য ডেস্ক:
অনেকেই ব্যায়ামের পাশাপাশি হাঁটা পছন্দ করেন। শুধু ফিটনেস নয়, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের হাঁটার পরামর্শ দেন চিকিৎসকরা। নিয়মিত হাঁটা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগীদের স্বাস্থ্যের জন্য ভালো। তাই আপনি কত কদম হেঁটেছেন বা কত দূরত্ব অতিক্রম করেছেন তা জানা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে, স্মার্টফোনটিতে এখন একটি স্টেপ কাউন্টার রয়েছে, যেখানে আপনি প্রতিদিন কত ধাপ হাঁটছেন তা দেখতে পারবেন।
কত কদম হাঁটলেন তা জানার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘ফিটবিট’ অ্যাপ নামিয়ে (ডাউনলোড) স্মার্টফোনে ইন্সটল করতে হবে। এরপর গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপটিতে প্রবেশ করে ‘কন্টিনিউ অ্যাজ এ নিউ ইউজার’ অপশন নির্বাচন করে বিভিন্ন ধাপ অনুসরণের পর ‘অ্যাগ্রি’ বাটনে ক্লিক করতে হবে। এবার নিজের দেহের উচ্চতা এবং ওজনের তথ্য যুক্ত করে অ্যাকাউন্ট সেটআপ করার পর তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন যন্ত্র যুক্ত করার অপশন দেখা যাবে। সেখানে ‘অ্যাড ফোন’ অপশন নির্বাচন করলে ব্যবহৃত স্মার্টফোনটি অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে যাবে।
স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে তথ্য সংগ্রহের অনুমতি দেওয়ার জন্য ‘কন্টিনিউ’ বাটনে ট্যাপ করে ‘আই অ্যাগ্রি’ এবং ‘অ্যালাউ’ অপশনে ক্লিক করতে হবে। এবার পরের পেজে থাকা ‘ইউ আর রেডি টু গো’ বার্তার নিচে থাকা ‘ডান’ বাটনে ক্লিক করলেই ব্যবহারকারীর শরীরচর্চার বিভিন্ন তথ্য সংগ্রহ করবে ফিটবিট অ্যাপটি। ফলে পরবর্তী সময়ে হাঁটলেই কত কদম বা কত দূরত্ব হাঁটা হয়েছে তা জানা যাবে।

















