সিলেটে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত
- আপডেট সময় : ১২:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ২০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ০২ মার্চ ২০২৬ ।।
সিলেটে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানা ধরনের হয়রানির অভিযোগে বিভাগের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নেতারা এ সিদ্ধান্ত জানান। কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ ধর্মঘটের ঘোষণা দিয়ে বলেন, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, বিভিন্ন সংস্থার ঘনঘন অডিট, পুলিশ মোতায়েন এবং ছয়টি পাম্পে বড় অঙ্কের জরিমানা আরোপের প্রতিবাদেই তারা এই কর্মসূচি নিয়েছেন। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের সিএনজি ও এলপিজিসহ কোনো পাম্পই স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। তারা আরও জানান, প্রশাসনের কঠোর নজরদারি ও জরিমানাকে তারা হয়রানি হিসেবে দেখছেন। তবে সরকার চাইলে নিজ উদ্যোগে পাম্প চালাতে পারে—এ বিষয়ে তাদের আপত্তি নেই বলেও উল্লেখ করেন। এদিকে, সমস্যা সমাধানের আশায় সন্ধ্যা থেকে কয়েকজন পাম্প মালিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় থাকলেও কোনো সমাধান না হওয়ায় রাতে বৈঠক করে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।











