ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান

সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা ভাঙচুর:আহত ১০, আটক ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ৩৪৩ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে দুই বারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। সোমবার রাতে সরিষাবাড়ী পৌরসভার তারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের রাতেই সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। রাতেই মামলার প্রধান আসামী রানা সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮ টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিমলাপল্লী তারিয়াপাড়া এলাকায় ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ডা: মুরাদ হাসানের নির্বাচনী অফিস ভাঙচুর চালায় নৌকা প্রতিকের সমর্থকরা। এসময় ঈগল প্রতিকের সমর্থক সাদ্দাম (৩২), ফারুক (২৫), ফরহাদ (২২), হামজা (১৮), দেলখুশ (৪০), রুবেল (৩০), রুকন (২৮) ও কফিল (২৫) সহ অন্তত ১০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ দুপুরে চিকিৎসাধীন আহত কর্মীদের খোজ নিতে হাসপাতালে যান ঈগল প্রতিকের প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান।
এ বিষয়ে ডা: মুরাদ হাসান এমপি বলেন, এই বিষয়টি অত্যান্ত দুঃখ ও ন্যাক্কারজনক ঘটনা। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। যারা আহত হয়েছে তারাও আওয়ামী লীগের কর্মী। আমাদের নেতাকর্মীদের মারধর করে আমার নির্বাচনি অফিস ভাঙচুর করে নৌকার প্রার্থী নৌকা ও আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করেছেন। তারা আমাদের জনপ্রিয়তাকে ভয় পেয়ে, আমাদের সাথে প্রতিদ্বন্দীতা করার সাহস নেই বলে আমার নেতাকর্মীদের আক্রমণ করে, মারধর করে, আহত করে, রক্তাক্ত করে, হুমকি দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এই হামলার বিচার জনগণ ভোটের মাধ্যমে করবে।

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলাল এর ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করে কেটে দেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার মুশফিকুর রহমান বলেন, নির্বাচনী অফিস ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। রাতেই মামলার প্রধান আসামী রানা সরকারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা ভাঙচুর:আহত ১০, আটক ১

আপডেট সময় : ০৯:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩