ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

সরকারের অধিনে কখনও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: জি এম কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ১৮৭ বার পঠিত
মারুফুর রহমান,  শেরপুর প্রতিনিধি:
বর্তমান সরকারের অধীনে যেভাবে নির্বাচন হচ্ছে আগামী সংসদ নির্বাচন এই সরকারের  অধিনে কখনও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি,এম কাদের এমপি। তিনি আজ মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রীর হাতে দেশের একশভাগ ক্ষমতা। মন্ত্রীপরিষদ পরিবর্তন হলে যে শাসন ব্যবস্থা পরিবর্তন হবে তা না। বর্তমান শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী যেখানে থাকবেন সেই ব্যবস্থাই চলবে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো এখানে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়। এর জন্য ভিসা নীতি ব্যবস্থা নিয়েছে। তাদের দেশে ঢোকার ব্যাপারে এবং যারা এর সাথে জড়িত তাদের জন্য।  আমরা এটা সমর্থন করি।”
তিনি আরো বলেন, তিনশ আসনেই প্রার্থীর প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনকালীন সময়ে অবস্থা দেখে ব্যবস্থা নিবো।
জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মো, মুজিবুল হক চুন্নু এমপি। জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইসলাম এমপি,  কেন্দ্রীয় নেতা সিরাজুল হক, জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ।
সম্মেলনকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা ও জেলা সদরের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও  ফেসটুনসহ শ্লোগান দিয়ে অনুষ্ঠান স্থলে অংশ গ্রহণ করেন।

সরকারের অধিনে কখনও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: জি এম কাদের

আপডেট সময় : ০৭:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩