ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ Logo মজুরি বোর্ড – ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের

সবসময় নতুনের মতো চকচকে রাখুন হেলমেট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাইকপ্রেমীদের কাছে বাইক তাদের নিজের সন্তানের মতো। সেজন্য শখের মোটরবাইকটি সব সময় যত্ন সহকারে রাখেন। শুধু বাইকটিকে যত্ন করলেই হবে না, সঙ্গে হেলমেটেরও যত্ন করতে হবে।

হেলমেট নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এতে দীর্ঘ সময় পরেও আপনার হেলমেটটিকে একেবারে নতুন দেখাবে। গরমে হেলমেটের একটু বেশি যত্ন প্রয়োজন। কারণ গরমে হেলমেট বেশিক্ষণ পরলে ঘামের কারণে হেলমেটের ভেতরে দুর্গন্ধ হয়। এটি মাথার ত্বকেও বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে।

চলুন দেখে নেই কিভাবে হেলমেট পরিষ্কার করবেন-

একটি বড় পাত্রে হালকা গরম পানি নিন। সেখানে দুই চা চামচ ডিটারজেন্ট পাউডার, সামান্য সোডা মেশান। এই পানিতে আপনার হেলমেট কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। হেলমেট থেকে ধুলো, ঘাম, জমে থাকা ময়লা বেরিয়ে আসবে। এবার একটি ব্রাশ নিয়ে হেলমেটের ভেতরের প্যাডিং পরিষ্কার করুন। তবে বেশি ঘষবেন না। হেলমেটের গ্লাস পরিষ্কার করতে নরম সুতি কাপড় বা তুলা ব্যবহার করতে পারেন। হেলমেট ভালোভাবে পরিষ্কার করার পর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। তারপর হেলমেট কয়েক ঘণ্টা রোদে শুকিয়ে নিন। একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন দেখবেন হেলমেটটিকে নতুনের মতো দেখাচ্ছে।

সবসময় নতুনের মতো চকচকে রাখুন হেলমেট

আপডেট সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩