ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন Logo বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা, প্রধান আসামি সিলেটে গ্রেফতার  Logo ৫০ বছর শুধু প্রেসক্লাবের উৎসব নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর উৎসব, এমপি শ্যামল  Logo ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ Logo ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

সন্ত্রাসী কর্মসূচি দিচ্ছে বিএনপি:হানিফ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ২০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। মঙ্গলবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘হরতাল-অবরোধ-আগুন সন্ত্রাস: বন্ধ হোক এই অপরাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গৌরব ৭১ ও স্বাধীনতা সাংবাদিক ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। বৈঠকে হানিফ বলেন, ১৮৬টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। রাজনীতির সঙ্গে আগুনের সম্পর্ক কী। আগুন দিয়ে ধ্বংস করা তো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এগুলো তো জঙ্গি বা সন্ত্রাসীদের কাজ। গণতন্ত্রের কথা বলেন, মানবতার কথা বলেন আর অন্যের বাসে আগুন দিয়ে পোড়ান।

তিনি বলেন, গণমাধ্যমে বলা হচ্ছে, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে। আপনারা তাদেরকে কেন বলছেন এরা তো বিএনপির লোকজন। পুলিশ তাদের গ্রেফতার করছে।

হানিফ বলেন, বিএনপি হরতাল অবরোধের নামে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো দমন করবে। বিএনপির এসব সন্ত্রাসী কার্যক্রম যদি আরও বেড়ে যায় তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও দমন করবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কুদ্দুস, বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ডিইউজের সহসভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রমুখ।

সন্ত্রাসী কর্মসূচি দিচ্ছে বিএনপি:হানিফ

আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩