ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

শেরপুরে বাজুস এর অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১৩৯ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর জেলা শাখার অবৈধ কমিটির প্রতিবাদে ও ওই কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাধারণ জুয়েলারী ব্যবসায়ীরা।
আজ দুপুরে শহরের খরমপুর মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় সাবেক কমিটির সহ-সভাপতি মো. শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক সামছুদ্দিন সমেশ, সদস্য আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বলা হয়, গত বছর ৩০ ডিসেম্বর কেন্দ্র ঘোষিত ৫ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক চন্দন কুমার ঘোষ নিজ স্বার্থ চারিতার্থ করে কমিটির দুই জন সদস্যকে না জানিয়ে গোপনে বাকি ৩ সদস্য মিলে নির্বাচন কমিশন ও গঠনতন্ত্র বিরোধী ভোটার তালিকা করেন। এরপর ওই অবৈধ ভোটার তালিকা করে গত ২১ জানুয়ারি গোপনে তফসীল এবং ভোট বিহীন পকেট কমিটি ঘোষনা করেন। পরবর্তিতে আগামী ২৭ মে ওই কমিটির অভিষেক অনুষ্ঠানের ঘোষনা করা হয়। এরই প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। তারা আগামী ২৭ মে শনিবার অভিষেক অনুষ্ঠানের সামনে অবস্থান কর্রসূচী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়।
এবিষয়ে বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস আলী শুধু শহরের ব্যবসায়ীদের নিয়ে ভোটার তালিকা করার কথা স্বীকার করে সকল সিদ্ধান্ত আহ্বায়ক কমিটির রেজুলেশন নিয়েই করা হয়েছে বলে জানান।

শেরপুরে বাজুস এর অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩