ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান

লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে পুড়লো ৮ দোকান, ক্ষয়ক্ষতি প্রায় দেড় কোটি টাকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৩২১ বার পঠিত

মুসফিকুর রহমান, স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।আজ  সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের বলিরপোল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, আগুনে মুদি দোকান করিম স্টোর, আলাউদ্দিনের ফার্মেসি, খুরশিদের ফার্মেসি, আনোয়ার বস্ত্র বিতান, আবদুর রহমানের টেইলার্স দোকান, সুমনের টেলিকম ও আব্বাছের ফলের দোকান পুড়ে গেছে। এতে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

পল্লী চিকিৎসক রুবেল হোসেন জানান, ওই বাজারের একটি কাপড়ের দোকানে বিকট দুইট শব্দ শুনতে পান তিনি। পরে দেখেন ওই দোকানে আগুন। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়।
স্থানীয় চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, আগুনে বাজারের ৮টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে সহযোগিতার আশ^াস দেন এই জনপ্রতিনিধি।

কমলনগর ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মজিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে পারলেও এর আগেই আটটি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে পুড়লো ৮ দোকান, ক্ষয়ক্ষতি প্রায় দেড় কোটি টাকা

আপডেট সময় : ০৭:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪