ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

রেজিম ভোট চুরির একটি প্রকল্প, তাদের জনগণের ওপর কোনো আস্থা নেই:আমির খসরু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগ সরকার কিছু দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, কিছু দলীয় আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং কিছু রাজনৈতিক দুর্বৃত্ত মিলে একটি শাসনব্যবস্থা তৈরি করেছে, আমি তাদের সরকার বলি না। এই রেজিম ভোট চুরির একটি প্রকল্প, তাদের জনগণের ওপর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুরের মস্তফাপুরে ফরিদপুর বিভাগীয় রোডমার্চকে বিএনপির একতরফা দাবি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এমন দাবি করেন।

আমীর খসরু বলেন, ‘খালেদা জিয়া সর্ম্পকে প্রধানমন্ত্রী যেসব কথাবার্তা বলছে তা অত্যন্ত নিম্নমানের। আর বিএনপি হলো ভদ্রলোকের দল। তাই প্রধানমন্ত্রীকে নিয়ে কোন কথা বলতে চাই না। একসময় বাংলাদেশের জনগণ তার এসব কথার উত্তর দেবে আওয়ামী লীগের নেতারা প্রতিদিন শুধু গালিগালাজ করে বেড়ায়। তাদের কোন শিষ্টাতার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসনকে নিয়ে একদিন আগে যে বক্তব্য দিলো, এটা নিয়ে আমি কথা বলতেও লজ্জা পাই। কারণ বিএনপি এতো নিম্নমানের কথা বলতে পারে না। বিএনপি হলো ভদ্রলোকের দল। তবে একথা জবাব এবার বাংলাদেশের মানুষ দেবে। এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের ভোট চুরি করা একটা প্রজেক্ট। যার সাথে বিচারক, সাংবাদিক ও গুন্ডারা জড়িত। তাদের এমপিও দেবে যুক্তরাজ্য। কেউ পালাতে পারবে না। আওয়ামী লীগ এখন দেশে বিদেশে ভোট চোর হিসেবে পরিচিত।’

এ সময় তিনি বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের সভাপতিত্বে ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহ্জাদা মিয়া, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সাবেক এমপি ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির নির্বাহী কমিটির সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু), নাদিরা মিঠুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ রাজবাড়ী থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় মাদারীপুরের মোস্তফাপুরে এসে পৌঁছায়। পথসভা শেষে রাত নয়টার দিকে নেতাকর্মীরা শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হন।

রেজিম ভোট চুরির একটি প্রকল্প, তাদের জনগণের ওপর কোনো আস্থা নেই:আমির খসরু

আপডেট সময় : ০১:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩