ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ২৭৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ১২.০২.২০২৬ ।।

ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত তার নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই চলছে। তবে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও সতর্ক করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন বেলা ১২টার দিকে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে সাড়ে ১২টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হন।

মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত কোথাও ভোটগ্রহণে বড় ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে নির্বাচন যেন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, ভোটারদের অবাধে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব। এদিকে একই আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে কেন্দ্রে এজেন্ট প্রবেশে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, এ ধরনের কোনো অভিযোগ সম্পর্কে তার জানা নেই। উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত।

ট্যাগস :

ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ

আপডেট সময় : ০৪:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬