ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

ব্যক্তি করদাতাদের আয়কর জমার সময় আরও ১ মাস বৃদ্ধি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৩১৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। রবিবার।। ২৮ ডিসেম্বর।। ২০২৫।।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিগত করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়িয়েছে। এখন ২০২৫-২৬ সালের রিটার্ন ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। পূর্বে সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। (২৮ ডিসেম্বর) রোববার এনবিআরের আদেশে এই তথ্য জানানো হয়েছে।

এই করবর্ষে অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। পক্ষান্তরে ৬৫ বছর বা তার বেশি বয়সী, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যাক্তি, বিদেশে থাকা বাংলাদেশি, মৃত করদারের আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কাজ করা বিদেশি নাগরিকদের জন্য এটি বাধ্যতামূলক নয়। তারা চাইলে ই-রিটার্নও দিতে পারবেন।

এখন করদাতার অনুমোদিত প্রতিনিধি অনলাইনে রিটার্ন জমা দিতে পারবে। বিদেশে থাকা বাংলাদেশিরা পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ইমেইল দিয়ে বাইরে থেকেও ই-রিটার্ন দাখিল করতে পারবে।

কোনো কাগজপত্র ছাড়াই অনলাইনে কর পরিশোধ ও রিটার্ন জমা সম্ভব। ব্যাংক বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস ব্যাবহার করলে সাথে সাথেই স্বয়ংক্রিয় ই-রিটার্ন স্বীকারপত্র পাওয়া যায়।

এনবিআরের তথ্যে, শনিবার পর্যন্ত ২৮ লাখ ৮৫ হাজার রিটার্ন জমা হয়েছে। সময় শেষ হলেও জরিমানা দিয়ে দাখিল সম্ভব, তবে বিলম্বে ২% সুদ হবে। সময়মতো না দিলে কর মোট আয়ের ওপর ধার্য হবে, কোনো ছাড় পাওয়া যাবেনা এবং ভগ্নাংশ মাসও পূর্ণ মাস হিসেবে গণনা করা হবে।

ট্যাগস :

ব্যক্তি করদাতাদের আয়কর জমার সময় আরও ১ মাস বৃদ্ধি

আপডেট সময় : ০৪:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫