ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

বাংলাদেশের স্বাধীনতা-গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে নামতে হবে: দুদু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ২৫০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে নামতে হবে। এ ছাড়া উপায় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও দ্রুত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে, দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে আগে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। শান্তিপূর্ণ কোনো কিছু হবে বলে আমার মনে হয় না।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। এখনই সময় বের হয়ে রাজপথে নামার। তাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলেই এই সরকারের পতন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ‘দেশের গণতন্ত্র স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। আর এই জন্যে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একটা জায়গায় দাঁড়াতে হবে। তাহলে দেশে গণতন্ত্র, স্বাধীনতা ফিরে আসবে।’

কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘দেশনেত্রী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এটা প্রধানমন্ত্রী জানেন। তার পরিবারের পক্ষ থেকে তার সুচিকিৎসার জন্য আবেদন করা হয়েছে। এটাই প্রথম আবেদন না, এর আগেও করা হয়েছিল। আমরা মনে করেছিলাম অসুস্থ নেত্রী, যিনি দেশনেত্রী, আপোষহীন নেত্রী তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা করবে সরকার। কিন্তু আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার আগেই যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এটা সরাসরি নাকচ করে দিয়েছেন। দম্ভিকতার সঙ্গে তিনি এটা নাকচ করে দিয়েছেন।’

বাংলাদেশের স্বাধীনতা-গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে নামতে হবে: দুদু

আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩