ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা Logo ট্রাম্প কি ক্ষমতা হারাবেন? কতটা গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন Logo খেলনা বিক্রি করতে গিয়ে গার্মেন্টস কর্মীর সঙ্গে প্রেম, এলো ‘ঝুনঝুনি’ Logo মাও বিতর্কে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে লা লিগা সভাপতি Logo এমপি-মন্ত্রীর সন্তানদের হাতে বিএনপির দুর্দিনের নেতাকর্মীরাও নিরাপদ নন Logo মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড Logo ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীর বাড়িতে হামলা-ভাংচুর আহত ১০ Logo টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ Logo কুমিল্লা বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছে ‘মানবিক ডাক্তার হিসেবে পরিচিত ’ ডা. মালেকুল আফতাব ভূইয়া।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বৃত্তি বেড়ে ২৪, উচ্চশিক্ষায় নতুন সুযোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১৬৬ বার পঠিত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বৃত্তির সংখ্যা দ্বিগুণ করে ১২ থেকে ২৪-এ উন্নীত করেছে। এর ফলে আগামী দিনে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাবেন।

শনিবার (১১ জুলাই) কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, সম্প্রতি কায়রোতে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা নাহলা সাইদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই পক্ষের মধ্যে শিক্ষা, গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতেই নাহলা সাইদি জানান, মিসরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বৃত্তির সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২৪ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে আরও বেশি শিক্ষার্থী আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবেন।

আলোচনার সময় আতাউল হক আল-আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, শিক্ষাগত সাফল্য এবং ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আল-আজহারের দীর্ঘদিনের সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য রাষ্ট্রদূত সামিনা নাজের পক্ষ থেকে গ্র্যান্ড ইমাম, শাইখুল আজহার অধ্যাপক আহমাদ আত-তাইয়্যেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নাহলা সাইদির মাধ্যমে এই শুভেচ্ছা ও ধন্যবাদবার্তা গ্র্যান্ড ইমামের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও জানান।

এ সময় নাহলা সাইদি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নতুন নীতিমালা, চলমান কার্যক্রম এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিষয়ে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূত সামিনা নাজের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের দীর্ঘদিনের শিক্ষা-সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন। পাশাপাশি শিক্ষা, গবেষণা, বৃত্তি কর্মসূচি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বৃত্তি বেড়ে ২৪, উচ্চশিক্ষায় নতুন সুযোগ

আপডেট সময় : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬