ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ফের বিশ্বজুড়ে করোনার হুমকি, নতুন আক্রান্ত ৮ লাখ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ২৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিশ্বজুড়ে আবারো বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক মাসে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫২ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এবার সাড়ে আট লাখের বেশি মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুর হারও বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৮ দিনের তুলনায় গত চার সপ্তাহে করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা প্রায় ৮ শতাংশ বেড়েছে। এ সময় মারা যায় তিন হাজারের বেশি মানুষ।

এজেন্সি অনুসারে, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন অন্তত ৭৭ কোটি ২০ লাখ মানুষ। প্রাণ হারিয়েছেন ৭০ লাখেরও বেশি।

ডব্লিউএইচও আরও বলেছে, গত ২৮ দিনে করোনার কারণে প্রায় ১১৮,০০০ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। গুরুতর অসুস্থতার কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখতে হয়েছে ১ হাজার ৬০০ জনকে। আগের ২৮ দিনের তুলনায় তাদের হার বেড়েছে যথাক্রমে ২৩ শতাংশ ও ৫১ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি করোনাভাইরাসের জেএন.১ রূপটিকে এর দ্রুত বিশ্বব্যাপী বিস্তারের কারণে একটি পৃথক ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসাবে ঘোষণা করেছে। এটি এখনও পর্যন্ত করোনা বিএ.২.৮৬ প্রকারের অংশ হিসাবে‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসাবে বিবেচিত হয়েছিল।

ডব্লিউএইচও -এর মতে, বর্তমানে ঔঘ১-এর কারণে বিশ্বব্যাপী কোনো অতিরিক্ত স্বাস্থ্য ঝুঁকি নেই। তবে উত্তর গোলার্ধে শীত শুরু হলে তা শ্বাসতন্ত্রের সংক্রমণের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

ফের বিশ্বজুড়ে করোনার হুমকি, নতুন আক্রান্ত ৮ লাখ

আপডেট সময় : ০৯:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩