ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

পাকেরহাট-চেহেলগাজী সড়কটি সংস্কারের অভাবে বেহাল দশা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ৩৪৩ বার পঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট থেকে দুহশুহ হয়ে চেহেলগাজী বাজার সড়কটি সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। যাত্রী ও গাড়িচালকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। আজ সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রধান কয়েকটি সড়কের মধ্যে খানসামা উপজেলার পাকেরহাট ও বীরগঞ্জ উপজেলার একটি অন্যতম সংযোগ সড়ক। সড়কের প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার অংশের অবস্থা সবচেয়ে শোচনীয় হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া, দুহশুহ, কায়েমপুর, খামারপাড়া, নেউলা এবং পাকেরহাট থেকে জয়ন্তিয়া ঘাট হয়ে বীরগঞ্জ উপজেলায় ভ্যান, অটোরিকশা, মাইক্রোতে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। এরই মধ্যে কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন অংশে পানি জমে গেছে। পানির নিচের খানাখন্দ দেখতে না পাওয়ায় গাড়ি চলাচলে ঘটছে দুর্ঘটনা। বাড়ছে যানবাহনের ক্ষতি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়ক জুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ বেড়ে যাচ্ছে।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, এ সড়কটি নির্মাণে নিম্নমানের কাজ করা হয়েছিল। এছাড়াও গত কয়েক বছরে পানি মিশ্রিত বালু ১০ চাকার ড্রাম ট্রাক ও ট্রাক্টরে করে বহন করায় সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। রাস্তাটি প্রশস্ত করে সংস্কার না করলে কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন জয়ন্তিয়া ব্রিজ কাজে আসবে না। দুহশুহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও দুহশুহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এ ভাঙা রাস্তা দিয়ে চলাচল করে। এছাড়াও আলহাজ্ব দলিল উদ্দীন চৌধুরী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও খানাখন্দে ভরপুর এই রাস্তায় ঝুঁকি নিয়ে ভ্যানে কিংবা হুইলচেয়ারে করে স্কুলে যাতায়াত করে থাকেন। হাসপাতালেও রোগীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।
খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন, পাকা রাস্তা নির্মাণ বা সংস্কারে ক্ষমতা ইউনিয়ন পরিষদের হাতে নেই। এটি স্থানীয় সংসদ সদস্যর হাতে। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জানানোর পর রাস্তার গাছ কাটতে বলে, আমরা কেটেছি, এখনো কোনো অগ্রগতি না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে সাধারণ জনগণ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ্ মোঃ ওবাইদুর রহমান বলেন, এই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত এ সড়কটি প্রশস্ত ও সংস্কার করা যাবে।

পাকেরহাট-চেহেলগাজী সড়কটি সংস্কারের অভাবে বেহাল দশা

আপডেট সময় : ০৮:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩