ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

পরিষদ বিলুপ্ত না করার জন্য ইউপি সদস্যদের বিক্ষোভ ও মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৬৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি :

ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করণের জন্য কিশোরগঞ্জ জেলার ইউপি সদস্যদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান।

আজ ২০ অক্টোবর রবিবার সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
আন্দোলনকারীরা তাদের বক্তব্যে বলেন –
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ অরাজনৈতিকভাবে দ্বায়িত্বে অধিষ্ঠিত। সরকারের সমর্থনে ছাত্র-জনতার ব্যাপক সাড়া থাকলেও সরাসরি কোন রাজনৈতিক দল সার্বক্ষনিক পক্ষচারণ না করার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে।
আমরা কোন দলের হয়ে দলীয় প্রতীকে নির্বাচন করিনি। দলীয় প্রতীকে যারা নির্বাচিত হয়েছে তাদের ব্যাপারে সরকার যেকোনো স্বীদ্ধান্ত নিতেই পারে।
আমরা স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় সরকারের পক্ষে স্থানীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করি। ফলে দেশের প্রান্তিক পর্যায়ের জনগন সকল প্রকার নাগরিক সুবিধা আমাদের মাধ্যমে পেয়ে থাকে। আমরা স্থানীয় কৃষি কর্মকান্ড, সামাজিক ন্যায়-বিচার নিশ্চিত, আইন-শৃংখলা রক্ষা, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, জনস্বাস্থ্য রক্ষা, সামাজিক সুরক্ষা খাতের সেবা সহ সরকার নির্দেশিত সকল প্রকার সেবা সমূহ প্রদান করে থাকি। শুধুমাত্র আমাদের মাধ্যমেই এই সকল নাগরিক সেবা দেশের সকল প্রান্তিক জনগোষ্ঠিকে প্রদান করা সম্ভব।
এমতাবস্থায় হঠাৎ করে যদি চলমান ইউনিয়ন পরিষদকে বিলুপ্ত করা হয় তাহলে দেশের আপামর জনসাধারন শুধু নাগরিক সেবা থেকেই বঞ্চিত হবে না পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক সমস্যা তৈরী হবে। আর তাই আমরা সদাশয় সরকারের নিকট এহেন ভুল সিদ্ধান্ত গ্রহন থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
এসময় কিশোরগঞ্জের সকল উপজেলার সকল ইউনিয়ন পরিষদের শতশত সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

পরিষদ বিলুপ্ত না করার জন্য ইউপি সদস্যদের বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০৩:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪