নাগরিকদের ভোটাধিকারকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ:রিজভী
- আপডেট সময় : ০৬:৪৪:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৩৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও নাগরিকদের ভোটাধিকারকে থোড়াই কেয়ার করে। তারা বিদেশী প্রভুদের পদতলে বসে মোসাহেবি করেছে।
রোববার (৩ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
“ওবায়দুল কাদের সম্প্রতি বলেছেন, বারবার জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছেন।” সেই বক্তব্যের জবাবে রিজভী বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অর্ঘ্য হিসেবে তুলে দিয়েছে প্রভুর দরবারে।
রিজভী বলেন, ঢাকাসহ মফস্বলে ভয়াবহ লোডশেডিং চলছে। তার ওপর বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে মানুষ প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। অনেক ক্ষেত্রেই বাসা ভাড়ার চেয়ে বিদ্যুৎ বিল অনেক বেশি।
তিনি বলেন, বিদ্যুতের নিচের দিকে ৫ শতাংশ এবং উপরের দিকে ৮ শতাংশ বৃদ্ধি কি চরম বৃদ্ধি নয়? বিদ্যুতের দাম বাড়াতে মধ্যম আয় ও নিম্ন আয়ের মানুষেরা যে দিশাহারা এতে অবৈধ শাসকগোষ্ঠীর এতে কিছু যায়-আসে না।