ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কর্মকর্তাকে জিম্মি করে সরকারি কোয়ার্টার থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট Logo ডাবল রেললাইনে যুক্ত হচ্ছে ঢাকা-সিলেট রুট: প্রধানমন্ত্রীর Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন

দেশে পেনথিওন এর যাত্রা শুরু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ২৬৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড পেনথিওন। ৯ মে শুক্রবার ঢাকায় উদ্বোধন হয়েছে পেনথিওনের জুতার প্রিমিয়ার শো রুম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল বিউটি আইকন মিস ইউনিভার্স আমেরিকাস তাতিয়ানা ক্যালমেল।গুলশান এভিনিউর আর ডি সেন্টারে অবস্থিত এই শো রুমে নামকরা ব্র্যান্ডের পাশাপাশি নানা ধরণের স্টাইলিশ জুতা মিলবে। চামড়ার পাশাপাশি সোনালী আঁশ পাটের বৈচিত্র্যময় ব্যবহারে তৈরি জুতার দারুণ সংগ্রহ থাকছে এ শো রুমে। এ ব্যাপারে পেনথিওন বাংলাদেশের স্বত্ত্বাধিকারী আয়ান আরিব আমান বলেন, দেশের ফ্যাশন সচেতন মানুষের জন্য পেনথিওনের বিশ্বমানের জুতা আনতে পেরে আমি আনন্দিত। দ্রুত বেড়ে ওঠা বাজার ও ফ্যাশন সচেতন মানুষের চাহিদার দিকটি বিবেচনা রাখার অংশ হিসেবেই আমাদের এই প্রয়াস। আমারো ও মুচি ব্র্যান্ডকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে যাওয়ার পরিকল্পনা আছে এ প্রতিষ্ঠানের। ফুটওয়্যার শো নিউ ইয়র্ক এক্সপোতে অংশ নেবে এই প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ফ্যাশন, মিডিয়া জগতের পাশাপাশি ব্যবসায়ী ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। প্রিমিয়াম লাইফ স্টাইল পণ্য নিয়ে বাংলাদেশ ও দক্ষিন এশিয়ায় দীর্ঘদিন কাজ করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো পেনথিওন।

ট্যাগস :

দেশে পেনথিওন এর যাত্রা শুরু

আপডেট সময় : ০৯:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫