ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

তফসিল প্রত্যাখ্যান:৪৮ ঘন্টার হরতাল ডাকলো বিএনপি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১৮২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ঘোষিত তফসিলকে ‘একতরফা’ বলে প্রতিবাদে দলটি ১৯ ও ২০ নভেম্বর (রবিবার ও সোমবার) সারাদেশে হরতাল পালন করবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

গতকাল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এরপর ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানায় বিএনপি।

এদিকে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে বিএনপির টানা পঞ্চম দফা অবরোধ কর্মসূচি চলছে। আগামীকাল শুক্রবার সকাল ৬টায় এ পর্বের দুই দিনের অবরোধ কর্মসূচি শেষ হবে।

২৯ অক্টোবর রাজধানীতে বিএনপির গণসমাবেশকে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় ২৮ অক্টোবর বিএনপি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন একদিনের বিরতি দিয়ে সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়া হয়। যা শেষ হয় ২ নভেম্বর। এরই মধ্যে বিএনপির একাধিক শীর্ষ নেতাকে গ্রেপ্তারও করা হয়। তাদের মধ্যে কয়েকজন বর্তমানে কারাগারে রয়েছেন।

এরপর দ্বিতীয় দফায় ৫-৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮-৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করে বিএনপি। ১০ ও ১১ নভেম্বর দুই দিনের বিরতির পর চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর আরও দুই দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে দলটি। দুই দিন বিরতি দিয়ে পঞ্চম দফায় ১৫ ও ১৬ নভেম্বর আরও দুই দিনের অবরোধের ডাক দেয় বিএনপি। জামায়াতসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটও লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে।

তফসিল প্রত্যাখ্যান:৪৮ ঘন্টার হরতাল ডাকলো বিএনপি

আপডেট সময় : ০৫:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩