ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে ৬ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫১২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ৫৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ জনে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৬ হাজার ৩৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (১০ নভেম্বর) থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫১২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৩৮ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ১ হাজার ১৭৪ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকার বাসিন্দা এবং দুজন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট দুই লাখ ৯০ হাজার ৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার ২২৭ জন ঢাকার বাসিন্দা এবং ১ লাখ ৮৬ হাজার ৮৫৭ জন ঢাকার বাইরে।

গত ২৪ ঘন্টায় ১,৩৪১ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩১৫ জন ঢাকার বাসিন্দা এবং ১,২৬ জন ঢাকার বাইরে।

১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত, ২৮২,২৪৫ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৭৫৮ এবং ঢাকার বাইরে ১ লাখ ৮১ হাজার ৪৮৭ জন।

ডেঙ্গুতে ৬ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫১২

আপডেট সময় : ০৭:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩