ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গৃহবধুর গোসলের ভিডিও ধারন করে চাঁদা দাবি, আটক ৪

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ৫১০ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে ৪ বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার সাতপোয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের পর গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সাতপোয়া ইউনিয়নের চর দাসের বাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ মিয়া (১৯), জয়নাল আবেদীনের ছেলে রুকনুল ইসলাম রুকন (২৩), কুব্বাত আলীর ছেলে সাহেদুল ইসলাম, আল আমিন (৩০) ও ছবুর এর ছেলে সৌরভ হোসেন (১৮)।

মামলার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সৌদি প্রবাসী সুজন মিয়ার স্ত্রীর বসত ঘরের পাশের গোসলখানায় গোসল করার সময় গোপনে অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে। পরে সুজন মিয়ার ছেলের মেসেঞ্জারে ভিডিওটি পাঠিয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে, টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে ভাইরাল করে দেয়া হবে বলেও হুমকী দেয় বখাটেরা। পরে প্রবাসীর স্ত্রী বিষয়টি নিয়ে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই সরিষাবাড়ী থানা পুলিশ সাতপোয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ মুশফিকুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গৃহবধুর গোসলের ভিডিও ধারন করে চাঁদা দাবি, আটক ৪

আপডেট সময় : ০৯:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩