ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে আওয়ামী লীগ:মঈন খান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৫১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

দেশের ১৮ কোটি মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। দেশের স্বাধীনতার মূল যে আদর্শ সেটিতে আওয়ামী লীগ আঘাত করেছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতা সুসংহত করতে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। সেই পথেই হাঁটছে তারা। এটাই তাদের মানসিকতা।

তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে আমরা আন্দোলন করছি। সেই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। বিশ্বের ইতিহাসে অনন্য একটি নাম বাংলাদেশ। যে দেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, আমরা প্রতিবাদ করেছিলাম পাকিস্তানের এক নায়কতন্ত্রের বিরুদ্ধে, বলেছিলাম পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনোদিন গণতন্ত্র হতে পারে না। প্রতিবাদ করেছিলাম বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের ২২টি পরিবারের বিরুদ্ধে। এ দেশের মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, এটা হতে পারে না। আমরা এই জন্য যুদ্ধ করেছিলাম, এক, বাংলাদেশের গণতন্ত্র থাকবে। দুই, এদেশের দরিদ্র মানুষের অর্থনীতির অধিকার নিশ্চিত থাকবে।

তিনি অভিযোগ করে বলেন, গত ৭ জানুয়ারি কোন আসন থেকে কে জিতবে তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। এদেশে গণতন্ত্র নেই। শুধু আমাদের কথাই নয়, বিশ্বের বড় বড় ম্যাগাজিন ও প্রতিষ্ঠান বলছে, আজকে বাংলাদেশে বাকশাল-২ কায়েম করা হয়েছে।

এসময় মঈন খান রাজপথ থেকে চলমান সংগ্রামে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় আন্দোলন করার আহ্বান জানান।

গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে আওয়ামী লীগ:মঈন খান

আপডেট সময় : ০২:১৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪