ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা, প্রধান আসামি সিলেটে গ্রেফতার  Logo ৫০ বছর শুধু প্রেসক্লাবের উৎসব নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর উৎসব, এমপি শ্যামল  Logo ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ Logo ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

কোটালীপাড়ায় ৩ পাখি শিকারীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৬৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

 সমীর রায় ,কোটালীপাড়া  প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ পাখি শিকারীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  আজ মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ সাজা প্রদান করেন।  এ সময় বন ভবন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক, আব্দুল্লাহ-আস-সাদিক উপস্থিত ছিলেন।  প্রতীক দত্ত বলেন, বন ভবন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামের বটতলায় অভিযান চালিয়ে ৪০ টি অতিথি পাখিসহ শিমুলবাড়ী গ্রামের মহেন্দ্র বল্লভের ছেলে সুনীল বল্লভ (৫৩), ঘাঘরকান্দা গ্রামের আফজাল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (২৬) ও হাতেম আলী (২২) কে আটক করা হয়।  এদের মধ্যে সুনীল বল্লভ কে ১ মাস ও মহিদুল ইসলাম এবং হাতেম আলীকে ১৫ দিন করে সাজা প্রদান করা হয়েছে।  জব্দকৃত অতিথি পাখিগুলো হাজরাবাড়ির বিলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক। তিনি বলেন, দেশব্যাপী আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

কোটালীপাড়ায় ৩ পাখি শিকারীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : ০৩:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪