ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

এবার টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ইনস্টাগ্রাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৪৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
এবার টুইটারের সঙ্গে প্রতিযোগিতায় ইনস্টাগ্রাম। মেটা-মালিকানাধীন ইনস্টাগ্রাম এবার আসছে টেক্সট-ভিত্তিক অ্যাপ নিয়ে। তার মানে শুধু ছবি বা ভিডিও পোস্ট করার দিন শেষ। তবে নতুন এই অ্যাপ সম্পর্কে এখনও সম্পূর্ণ তথ্য দেয়নি সংস্থাটি।

জানা গেছে, ইনস্টাগ্রামের টেক্সট ভিত্তিক অ্যাপ শিগগিরই চালু হবে। সেখানে ৫০০ শব্দ লেখা যাবে। যেখানে টুইটারে ২৮০ শব্দ লেখা যায়। তবে মেটা এখনও এই অ্যাপ সম্পর্কে বেশি তথ্য প্রকাশ করেনি। এই অ্যাপের সমস্ত কাজ সম্পূর্ণ গোপনীয়তার সাথে চলছে। এর জন্য ইতিমধ্যেই বিভিন্ন নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কারণ, প্রথমত, শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষই পরীক্ষামূলক ভিত্তিতে এই অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে এই নতুন অ্যাপে লগ ইন করতে পারবেন। শুধু তাই নয়, ইনস্টাগ্রাম ফলোয়ার, ইউজার নাম, বায়ো- সবই স্থানান্তর করা যাবে।

প্রসঙ্গত, ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে অ্যাপটিতে ব্যবহারকারীর সংখ্যা কমে গেছে। ব্যবহারকারীরা পোস্টিং কমিয়ে দিয়েছেন। এর একটি বড় কারণ হল টুইটার সম্পর্কে ইলন মাস্কের একাধিক সিদ্ধান্ত। এই পরিস্থিতিতে ফেসবুক-ইন্সটাগ্রামের এই নতুন অ্যাপ টুইটারকে আদৌ হার মানাতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।

এবার টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ইনস্টাগ্রাম

আপডেট সময় : ০৫:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩