ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হতে বাঁচতে সতর্কতা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৩ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক :

ইনস্টাগ্রাম বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অবসর সময়ে ইনস্টাগ্রাম রিল দেখে সময় কাটান অনেকেই? আর ফলোয়ার বাড়াতে একের পর এক পোস্ট। এমনকি অপরিচিতদের সাথে ঘন্টার পর ঘন্টা চ্যাট করেন। প্রতারকরা এসব জিনিস ব্যবহার করছে। এই অ্যাপের সাহায্য নিচ্ছে প্রতারকরা।

অ্যাকাউন্ট হ্যাকিং ব্যবহারকারীদের নানাভাবে সমস্যায় ফেলছে। প্রতারকরা এখন এমন ব্যবহারকারীদের লক্ষ্য করছে যারা ইনস্টাগ্রামে প্রচুর সামগ্রী (ভিডিও, রিল) পোস্ট করে। স্ক্যামাররা তারপর একটি নির্দিষ্ট ভিডিও বা রিলের উপর ভিত্তি করে বার্তা পাঠায়। যেখানে বলা হচ্ছে, আপনার অ্যাকাউন্টে এমন কিছু রয়েছে, যা কপিরাইট আইন লঙ্ঘন করে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

তারপর সেই ব্যক্তির কাছে একটি ফর্ম পাঠানো হয়। এই ফর্মটি পূরণ করার জন্য একটি লিঙ্কও শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার রয়েছে এমন যে কোনও ব্যবহারকারী এই বার্তাটি দেখার পরে ভয়ে ফর্মটি পূরণ করছেন। এবং তারপর সেই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহারে কীভাবে সতর্ক থাকবেন-

>> ভুলেও এমন কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না।

>> কোনো অজানা ব্যক্তির সঙ্গে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম, আইডি বা পাসওয়ার্ড শেয়ার করবেন না।

>> অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ব্রাউজ করুন। মনে রাখবেন যে স্ক্যামাররা নকল লগ-ইন পেজও তৈরি করতে পারে। লিঙ্কটি যদি খুলেও ফেলেন, তাহলে সঙ্গে সঙ্গে ইউআরএলটি চেক করুন।

>> এমন অনেক অ্যাপ রয়েছে, যা ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য টু-ফ্যাক্টর প্রমাণীকরণের অপশন রেখেছে। আপনি অ্যাপের সেটিংসে যান এবং এই ফিচারটি চালু করুন।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হতে বাঁচতে সতর্কতা

আপডেট সময় : ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪