সংবাদ শিরোনাম :
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে প্রাণ গেল বাংলাদেশির
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ১২:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৩৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ১ এপ্রিল ২০২৬ ।।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন ধ্বংস করা হলে এর ধ্বংসাবশেষ এসে ওই বাংলাদেশির ওপর পড়ে। ‘ইউএই লেবার্স’ নামের একটি সংগঠন জানিয়েছে, আল রিফার একটি খামারের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটিকে লক্ষ্য করে আঘাত করা হয়। পরে সেটি ধ্বংস হয়ে গেলে এর ভগ্নাংশ নিচে পড়ে এবং এতে ওই বাংলাদেশি নিহত হন। সংগঠনটির দাবি, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করলেও তার ধ্বংসাবশেষ পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে, আমিরাতের সরকারি কর্মকর্তারা এ বিষয়ে সঠিক তথ্য জানতে কেবল সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা উপস্থিত আছেন।












