ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

আগামী নির্বাচন নিয়ে নির্বাচন নির্বাচন খেলা খেলতে চাচ্ছে সরকার: ফখরুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৪০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৪-১৫ সালে জনগণ ভোট দিতে পারেনি। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও নির্বাচনী খেলা শুরু করেছে সরকার। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না থাকলে এদেশে কোনো নির্বাচন হবে না। আগামী নির্বাচন নিয়ে নির্বাচন নির্বাচন খেলা খেলতে চাচ্ছে আওয়ামী লীগ।

শুক্রবার (৯ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ওয়ার্কার্স পার্টির উদ্যোগে তিনি এ কথা বলেন। দ্রব্যমূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, আমাদের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করতে হবে। নিরপেক্ষ সরকারের দাবিতে আজ গোটা জাতি ঐক্যবদ্ধ। তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে না থাকলে এদেশে কোনো নির্বাচন হবে না। এ কারণে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন করতে হবে। এছাড়া অন্য কোনো বিকল্প নাই।

‘দুনিয়ার মজদুর এক হও’ শ্লোগান দিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিত ও সচেতনভাবে সাধারণ মানুষের সব অধিকার হরণ করেছে। আজকে শ্রমিক ভাইয়েরা আপনারা এখানে সমবেত হয়েছেন, আপনাদেরকে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে। শ্রমিকদের কাজের কোনো সংস্থান নেই।

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করাসহ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বিনএনপির শুরু হওয়া আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

আগামী নির্বাচন নিয়ে নির্বাচন নির্বাচন খেলা খেলতে চাচ্ছে সরকার: ফখরুল

আপডেট সময় : ০২:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩