ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

আওয়ামী লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ জুন সোমবার এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে সুপ্রিম কোর্টের নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান তিনি।

এসময়, আওয়ামী লীগ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশে অনাচারের সংস্কৃতি চালু করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে গুম হত্যা ও বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। জাতির পিতাকে হত্যার পর আমার বিচার চাওয়ার, বিচার পাওয়ার অধিকার ছিল না। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। সেই বিচার না পাওয়ার অবস্থা থেকে আজ দেশকে মুক্ত করতে পেরেছি। আওয়ামী লীগ সরকার সব সময় ন্যায়বিচারে বিশ্বাসী।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের ন্যায়বিচার পাওয়ার ব্যবস্থা করেছে। আমাদের সরকার বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করেছে যাতে মানুষ কষ্ট না করে স্বল্প সময়ে বিচার পেতে পারে। করোনার সময় মানুষ যাতে ঘরে বসে স্বল্প সময়ে ন্যায়বিচার পেতে পারে সেজন্য আমরা আদালতকে ভার্চুয়াল করে দিয়েছি

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে তাপপ্রবাহের মধ্যে বিদ্যুতের কারণে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে, আমরা সাধ্যমত চেষ্টা করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

শেখ হাসিনা বলেন, দেশে ধারাবাহিক গণতন্ত্র থাকায় গত সাড়ে ১৪ বছরে অভাবনীয় উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের নিবেদিতপ্রাণ প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি।

আওয়ামী লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩