ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo ডিমলা খাদ্য গুদামের দুই কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন বস্তা বিক্রি ও ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ! Logo ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র -পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন 

১০ দাবি নিয়ে রাজধানীসহ ১৫ জেলা-মহানগরে বিএনপির জনসমাবেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৪০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০টি দাবিতে শনিবার (২৭ মে) ঢাকা মহানগরীসহ দেশের ১৫টি জেলা ও মহানগরে জনসভা করবে বিএনপি।

চারদিনের এই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে সমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

কোথায় কে থাকবেন: কিশোরগঞ্জে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নোয়াখালীতে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, পঞ্চগড়ে ভাইস চেয়ারম্যান অধ্যাপক জাহিদ হোসেন, বাগেরহাটে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঝিনাইদহে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নড়াইলে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জয়পুরহাটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নাটোরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, শরীয়তপুরে উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, যশোর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, হবিগঞ্জে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গাইবান্ধায় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত থাকবেন।
অন্যদিকে গণফোরাম জোটের উদ্যোগে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ১৩ মে সারাদেশে বিএনপির ৮২টি সাংগঠনিক ইউনিটে চার দিনের এই কর্মসূচি ঘোষণা করা হয়।

১০ দাবি নিয়ে রাজধানীসহ ১৫ জেলা-মহানগরে বিএনপির জনসমাবেশ

আপডেট সময় : ০১:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩