ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা Logo ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫ টি মোবাইল ফোন জব্দ Logo বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’ Logo না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের ভিসি Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ওমর সানী

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১৭২ রানেই অলআউট বাংলাদেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩৪ বার পঠিত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। সেখানেও চ্যালেঞ্জ জানানোর মতো সংগ্রহ গড়তে পারলো না বাংলাদেশের মেয়েরা। শারমিন আক্তার আর স্বর্ণা আক্তারের জোড়া ফিফটির পরও ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে অস্ট্রেলিয়ার দরকার ১৭৩।

ব্রিসবেনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আরও একবার শুরুতেই বিপর্যয়। ১৮ রানে ৩ উইকেট খুইয়ে বসে টাইগ্রেসরা। মুর্শিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬ আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিরে যান ৩ রান করেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারিও সুবিধা করতে পারেননি। ২৪ বল খেলে করেন ৯ রান।

একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন শারমিন আক্তার। কিন্তু ৯৩ বলে ৮ বাউন্ডারিতে ফিফটি পূরণ করার পর কাঁটায় কাঁটায় ৫০ রানেই আউট হন তিনি। রিতু মনি ফিরে যান ৯ করে। ১১৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে রাবেয়া খানকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন স্বর্ণা আক্তার। রাবেয়া অবশ্য ১৬ বলে ১৩ করে বোল্ড হয়ে যান।

তবে স্বর্ণা ফিফটি তুলে নেন। ৭১ বলে ৪ বাউন্ডারিতে ৫৪ রান করে তিনি ফেরার পর বাংলাদেশের দুইশ ছোঁয়ার আশা শেষ হয়ে যায়। দিশা বিশ্বাস ১৩ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার মেগান স্কাট মাত্র ১৬ রান খরচায় নেন ৪টি উইকেট।

ট্যাগস :

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১৭২ রানেই অলআউট বাংলাদেশ

আপডেট সময় : ০২:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬