স্মার্ট টিভিতে বিজ্ঞাপন আসা বন্ধ করার উপায়
- আপডেট সময় : ০৬:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ২২৫ বার পঠিত

তথ্য ডেস্ক:
বাড়িতে প্রায় প্রতিটি কাজেই বিভিন্ন স্মার্ট গ্যাজেট ব্যবহার করা হচ্ছে। রোবটিক ক্লিনার থেকে স্মার্ট টিভি। বাড়িতে সব আছে। অনেকেই এখন বড় পর্দায় নেটফ্লিক্স বা বিশ্বকাপ খেলা দেখতে পছন্দ করেন। স্মার্ট টিভি চালানোর জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন। এতে যেমন অ্যাপ সাপোর্ট থাকে, তেমনই আবার ওয়াই-ফাই, ব্লুটুথের মতো অনেক সার্ভিসও অফার করে টিভিগুলো। কিন্তু স্মার্ট টিভিগুলির একমাত্র সমস্যা হল এটিতে প্রচুর বিজ্ঞাপন দেখায়। বিভিন্ন বিজ্ঞাপন আপনার মুভি দেখার মুড নষ্ট করতে পারে।
স্মার্টফোনের মতোই, আপনি স্মার্ট টিভিতেও বিজ্ঞাপন ব্লক করতে পারেন। বিজ্ঞাপনগুলি ব্লক করার সর্বোত্তম উপায় হল রুট থেকেই তাদের ব্লক করা। এটি করার জন্য আপনাকে রাউটারের সেটিংসে কিছু পরিবর্তন করতে হবে। রাউটার সেটিংসে যান এবং ব্লক ডোমেইন এবং ওয়েবসাইট অপশনে ক্লিক করুন। তবে বিভিন্ন স্মার্ট টিভির ক্ষেত্রে এই অপশন বিভিন্ন হতে পারে। তাই যে সব ডোমেইনগুলো বিজ্ঞাপন দেখায় সেগুলো আগে শনাক্ত করুন।
এই প্রক্রিয়াটি শুধুমাত্র টিভি বিজ্ঞাপন ব্লক করার বিষয়ে নয়। একই সময়ে, আপনি স্মার্টফোনে প্রদর্শিত বিজ্ঞাপনগুলিও ব্লক করতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে ইউটিউব বা ওটিটি প্ল্যাটফর্মে আসা বিজ্ঞাপনগুলি এই প্রক্রিয়ায় ব্লক করা যাবে না।
অ্যাড ব্লকিং টিভি দেখার সময় আপনার বিরক্তি কমিয়ে দেবে। সবচেয়ে বড় কথা, আপনি যখন টিভিতে কিছু সার্চ করেন, তখন এই সমাধান আপনার জন্য সবচেয়ে সুবিধার হবে।


















