ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা Logo রাজাপুরের পুটিয়াখালীকে ৭নং স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবিতে মানববন্ধন Logo ময়মনসিংহে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৭-০ গোলে চ্যাম্পিয়ন ‘The King of Sportiva’ Logo প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল Logo ফ্রান্সের রাজপথ কাঁপাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা-স্পাইডারম্যানরা Logo ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লিটনকে না পাওয়ার শঙ্কা Logo এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু Logo বিতর্কিত কর্মকাণ্ড, প্রশাসন নিয়ে সমালোচনায় অস্বস্তিতে সরকার Logo বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির Logo প্রতিবাদ বিজ্ঞপ্তি ও সতর্কীকরণ নোটিশ দৈনিক বাংলাদেশ কণ্ঠের নাম ও পরিচয় ব্যবহার নিয়ে সতর্কীকরণ

সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল, সম্পাদক বাদল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৮৩৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ রিপোর্ট।। রবিবার-২২.০৬.২৫

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন মাসউদুল হক (ইউএনবি) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উবায়দুল্লাহ (বাদল)(কালের কন্ঠ)।

রোববার (২২ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচন হয়। প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

মাসউদুল হক ৭৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব (প্রতিদিনের বাংলাদেশ) পেয়েছেন ৭০ ভোট। বিদায়ী কমিটিতে মাসউদুল সাধারণ সম্পাদক ও মাহতাব সভাপতি ছিলেন।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোহাম্মদ উবায়দুল্লাহ (বাদল) পেয়েছেন ৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহদী আজাদ মাসুম ৪৯ ও মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪১ ভোট।

বিএসআরএফের ১৫৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫১ জন। ত্রুটিপূর্ণ হওয়ায় চারটি ব্যালট বিবেচনায় নেয়া হয়নি।

কার্যনির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ছাড়া সবগুলো পদে ভোট অনুষ্ঠিত হয়েছে।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক পদে গৌতম চন্দ্র ঘোষ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফারুক আলম (আলোকিত বাংলাদেশ) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) (ইনকিলাব) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে মাইনুল হোসেন পিন্নু (গ্রিন টিভি) সহ-সভাপতি, মাহমুদ আকাশ (জনকন্ঠ) সাংগঠনিক সম্পাদক, এম এইচ রবিন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আটটি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে প্রার্থীও ছিলেন আটজন। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে মো. রবিউল ইসলাম ৭৮, তোফাজ্জল হোসেন ৭৪, আসাদ আল মাহমুদ ৭০, মুহম্মদ আব্দুল মতিন (মতিন আব্দুল্লাহ) ৬৯, আয়নাল হোসেন ৬২, মো. রাকিব হাসান ৫৫, শফিকুল ইসলাম ৫৩ ও মো. রেজাউর রহিম ৪২টি ভোট পেয়েছেন।

ট্যাগস :

সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল, সম্পাদক বাদল

আপডেট সময় : ০৮:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫