ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

সতীশ রায় হত্যা মামলার পলাতক আসামি  র‌্যাব এর হাতে গ্রেফতার 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৪০২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ফরিদপুর প্রতিনিধি :
সতীশ রায় হত্যা মামলার পলাতক আসামি  তপন মল্লিককে গ্রেফতার করেছ র‌্যাব। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
গত ১৭/০৯/২০২৪  তারিখ রাত নয় টায়  গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন ননিক্ষীর এলাকায় জনৈক নারান মৌলিক এর চায়ের দোকানের সামনে বৈদ্যুতিক সঞ্চালন লাইন কেটে দেওয়াকে কেন্দ্র করে সতীশ রায় ও তার সহযোগীদের সাথে তপন মৌলিকের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তপন মৌলিক রাগান্বিত হয়ে তার অন্যান্য সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে সতীশ রায় ও দীপঙ্কর রায়ের উপর এলোপাথাড়ি আক্রমন শুরু করে। মারপিটের একপর্যায়ে সতীশ রায় ও দীপঙ্কর রায়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তপন মৌলিক ও তার অন্যান্য সহযোগীরা সতীশ রায় ও দীপঙ্কর রায়কে গুরুতর রক্তাক্ত জখম করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন সতীশ রায় ও দীপঙ্কর রায়কে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য মুকসুদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার বর্তব্যরত চিকিৎসক সতীশ রায়কে মৃত ঘোষনা করেন এবং দীপঙ্কর রায়কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনায় মৃত সতীশ রায়ের পরিবারের লোকজন বাদী হয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় আসামী তপন মৌলিকসহ ১১ জন এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮, তারিখ-১৯/০৯/২০২৪ইং, ধারা-৩২৩/৩২৫/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪, দন্ডবিধি ১৮৬০। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে উক্ত হত্যাকান্ডে জড়িত সকল আসামীরা আত্মগোপনে চলে যায়।   ইতোমধ্যে ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত হত্যাকান্ডে জড়িত সকল আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।  এরই ধারাবাহিকতায় শুক্রবার ১৮/১০/২০২৪ আনুমানিক সকাল ১১:২০ মিনিটে  র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা ও র‌্যাব-০৮ এর সহযোগীতায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন কালীবাড়ি মোড় এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকায় চাঞ্চল্যকর সতীশ রায় হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামী তপন মৌলিক (৩৩), পিতা-নারায়ণ মৌলিক, সাং-ননিক্ষীর, থানা-মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

সতীশ রায় হত্যা মামলার পলাতক আসামি  র‌্যাব এর হাতে গ্রেফতার 

আপডেট সময় : ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪