ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পিকেটিং

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন কমিশন ঘোষিত ‘একতরফা তফসিল’ প্রত্যাখ্যান করে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে হরতালের সমর্থনে রাজধানীর দুটি এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে নেতাকর্মীরা।

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সোমবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর কাওরানবাজার রেলগেট থেকে সার্ক ফোয়ারা এলাকা, তারপর দয়াগঞ্জ মোড় পর্যন্ত পিকেটিং করে তারা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনও নির্বাচন জনগণ হতে দেবে না। অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেঁয়ে আসছে। অবৈধ সরকারের মসনদ আর ধরে রাখতে পারবে না।

বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমিন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আউয়াল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ইডেনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এসময় মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি সৈয়দা সুমাইয়া পারভীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি প্রমুখ উপস্থিত ছিলেন।

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পিকেটিং

আপডেট সময় : ০৩:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩