রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ
- আপডেট সময় : ০৪:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৯৭ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও নির্দেশনা মোতাবেক সারাদেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে বৃক্ষরোপণ করা হয়েছে। ১৩ জুন শনিবার বেলা ১২টা ১৫ মিনিট থেকে শুরু হওয়া এ কর্মসূচির ধারাবাহিকতায় ১৪ জুন রবিবার দিনব্যাপী বড়ইয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আলী হায়দার নাফিজ। বৃক্ষরোপণ শেষে এ এম আলী হায়দার নাফিজ বলেন, বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। জাতীয়তাবাদী দল বিএনপির একজন ছাত্রনেতা হিসেবে তার নির্দেশনা মোতাবেক পরিবেশকে সুন্দর ও সবুজ-শ্যামল রাখতে আমি এই কর্মসূচি শুরু করেছি। এই কর্মসূচি অব্যাহত থাকবে। নাফিজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

















