ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভরিতে ২ লাখ ৩৭ হাজার ছাড়াল সোনার দাম, রুপা ৫ হাজারের বেশি Logo চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত সূচনা Logo ‘প্রাপ্তির জন্য নয়, নেশা থেকেই গান করতে হবে’—জেমস Logo মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য নির্ধারিত স্থান Logo আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার Logo রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা Logo ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার Logo জ্বালানি আমদানিতে বাড়তি চাপ, ২০২৬ সালে খরচ বাড়তে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকা Logo গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি বড়ইয়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ: হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য নির্ধারিত স্থান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পঠিত

মদিনা শহরের সব মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন।

নতুন ব্যবস্থার আওতায় মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় নারীদের জন্য নির্দিষ্ট নামাজের জায়গা খোলা রাখা হবে। শুধু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মসজিদ নয়, শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এই সুবিধার অন্তর্ভুক্ত হবে।

এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা সীমিত সময়ের জন্য চালু রাখা হতো। সাধারণত জুমার নামাজ, তারাবিহ ও ঈদের নামাজ অথবা অতিরিক্ত ভিড়ের মৌসুমে এসব স্থান ব্যবহারের সুযোগ পাওয়া যেত। বছরের অন্য সময় অনেক মসজিদে নারীদের জন্য নির্ধারিত জায়গা বন্ধ থাকত।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে কর্মস্থল, বাজার, ভ্রমণ কিংবা অন্যান্য প্রয়োজনে বাইরে থাকা নারীরা পাঁচ ওয়াক্ত নামাজের সময় মসজিদেই নামাজ আদায় করতে পারবেন। নামাজের জন্য তাদের আর বাসায় ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।

তবে মসজিদে নববী এই নতুন সিদ্ধান্তের আওতায় পড়ছে না। কারণ সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক ও নির্ধারিত নামাজের ব্যবস্থা রয়েছে।

নারীদের জন্য বরাদ্দ করা নামাজের স্থানগুলোর ব্যবস্থাপনা ও তদারকিতে নারী কর্মীদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মদিনার ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ট্যাগস :

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য নির্ধারিত স্থান

আপডেট সময় : ০২:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬