ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বগুড়া জার্নালিস্ট ফোরামের মামুন সভাপতি, সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক Logo সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন সি১০০আই আনছে রিয়েলমি Logo জয়ের কৃতিত্ব যার নামে দিলেন থালাপতি বিজয় Logo র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশের অগ্রগতি Logo বিতর্কের মধ্যেও বিজেপির রেকর্ড জয়, পেছনে কী কারণ Logo ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা Logo শাপলা চত্বর হত্যাকাণ্ডে দেশজুড়ে ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর Logo গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo কুমিল্লায় পুত্রবধূদের মারধরে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে ভর্তি Logo ব্রির মহাপরিচালকের দায়িত্বে ড. আমিনুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তল-কার্তুজসহ যৌথ বাহিনীর হাতে যুবলীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ২৪২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। শুক্রবার ১৮ অক্টোবর রাতে তাকে মধ্যপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ দল গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ এবং একটি কার্তুজের খোসা পাওয়া যায়। সুমন মিয়া জেলা শহরের মধ্যপাড়ার বাসিন্দা পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় সুমন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তল-কার্তুজসহ যৌথ বাহিনীর হাতে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪