ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী Logo ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা Logo রাজাপুরের পুটিয়াখালীকে ৭নং স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবিতে মানববন্ধন Logo ময়মনসিংহে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৭-০ গোলে চ্যাম্পিয়ন ‘The King of Sportiva’ Logo প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল Logo ফ্রান্সের রাজপথ কাঁপাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা-স্পাইডারম্যানরা Logo ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লিটনকে না পাওয়ার শঙ্কা Logo এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু Logo বিতর্কিত কর্মকাণ্ড, প্রশাসন নিয়ে সমালোচনায় অস্বস্তিতে সরকার Logo বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির

বিরামপুরে সরকারি রাস্তার বিলুপ্তি প্রজাতির তাল গাছ কর্তন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২২১ বার পঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ , দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের শিবপুর হতে ভাইগড সরকারি কাঁচা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা সারি সারি তালগাছ কাটার অভিযোগ উঠেছে।
রোববার জোতবানী ইউনিয়নের শিবপুর হতে ভাইগড় পর্যন্ত কাঁচা রাস্তার উপর থাকা তালগাছ গুলো কর্তন করেছেন শিবপুর গ্রামের হাফিজুর রহমানের জামাই মোঃ মোখলেসুর রহমান মুরাদ। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, তাল গাছগুলির আনুমানিক বয়স প্রায় ৫০ বছর হবে। তাল গাছ কাটার সংবাদ পেয়ে গ্রাম পুলিশ পাঠিয়ে দিয়ে বন্ধ করেছি। বাংলাদেশ সরকার দুর্যোগ মোকাবেলায় প্রতিটি রাস্তাঘাটে তাল গাছ রোপন কর্মসূচি পালন করেছেন। কিন্তু বিরামপুরে বহুদিনের তাল গাছ গুলো কর্তন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছেন বলে তিনি অভিয়োগ করেন। তালগাছ কর্তনকারী মোকলেছুর রহমান মুরাদ বলেন রাস্তার পাশের গাছ গুলো আমার মা ও শাশুড়ির জায়গার উপরে আছে। তাই ইউএনও বরাবর আবেদন করেছি এরপর মোট ১১ টি গাছ কেটেছি।
এ বিষয়ে ইউএনও পরিমল কুমার সরকার বলেন, ইউনিয়ন পরিষদের রাস্তার পাশে তাল গাছ গুলো মোকলেছুর রহমান নামে এক ব্যক্তির বলে দাবি করেন। তখন সার্ভেয়ার ও ইউপি ভুমি কর্মকর্তার মাধ্যমে সঠিক দিক নির্দেশনা দেওয়া হয়।
তিনি আরও বলেন রাস্তার পাশে যদি কারো জায়গা থাকে তবে সেই জায়গার উপর কোন গাছ বা অন্য কিছু থাকলে তা দাবি করতেই পারে। জানা যায় তাল গাছগুলি সরকারি রাস্তার উপরে আছে। সেই রাস্তাটির ভাইগড় গ্রামের দিক হইতে শিবপুর পর্যন্ত পাকা কার্পেটিং কাজ হয়ে আসছে। উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু মুঠো ফোনে বলেন এ ধরনের বেআইনী কাজ যারা করেছেন এবং সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিরামপুরে সরকারি রাস্তার বিলুপ্তি প্রজাতির তাল গাছ কর্তন

আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩