ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

বাসা-বাড়িতে গ্রীল কেটে ও তালা ভেঙ্গে চুরি, চোর চক্রের ১০ সদস্য আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ৪২০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বাসা-বাড়িতে গ্রীল কেটে ও তালা ভেঙ্গে চুরির ঘটনায় চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত দুইদিন পুলিশ রাজধানী ঢাকা, নারায়নগঞ্জ ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আজ পুলিশ সাংবাদিকদেরকে এই তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার মুলাদী উপজেলার আলীমাবাদের শওকত খানের ছেলে আরাফাত খান-(১৯) ও মোঃ রাব্বি খান-(২৩), পটুয়াখালী জেলার মৃত শামসু মোল্লার ছেলে সাগর- (২৮), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শামসুদ্দিনের ছেলে মোঃ কাশেম-(১৯), কুমিল্লা জেলার চান্দিনার মৃত সফর মল্লিকের ছেলে মোঃ গোলাম হোসেন-(৪৯), হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের মোহাম্মদ হেলালের ছেলে সাইদুল (২৭), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মৃত আবুল মিয়ার ছেলে মোঃ রফিকুল ইসলাম-(২৬), বরিশাল জেলার গৌরনদী উপজেলার ইসমাইল শরীফের ছেলে মোঃ হাসান (২৫), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সিরাজের ছেলে মিরাজ-(৩০) ও ময়মনসিংহ জেলার মৃত নূর হোসেনের ছেলে রফিকুল ইসলাম-(৫৪)।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে বাসা-বাড়িতে তালা ভেঙে ও গ্রীল কেটে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই চোরকে হাতেনাতে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে এই চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রাজধানীর তাঁতী বাজার থেকে চুরি হওয়া প্রায় সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

তিনি বলেন, চোরেরা যে এলাকায় চুরি করে, সেখানে আবাসিক হোটেলে গিয়ে থাকেন। তারপর দিনে হোটেল থেকে বের হয় ঘুরাফেরা করে ফ্ল্যাট এবং বাসা লক্ষ্য করে,কোনও বাসা তালাবদ্ধ দেখলে তার বাইরে কয়েকজন সদস্য পাহারা দেয়, বাকি সদস্যরা বাসার তালা বা গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চুরি করে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

বাসা-বাড়িতে গ্রীল কেটে ও তালা ভেঙ্গে চুরি, চোর চক্রের ১০ সদস্য আটক

আপডেট সময় : ০৯:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩