ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

বাংলাদেশ স্বাধীন হয়েছে কোনো রাজা-রানীর রাজত্বের জন্যে না:মির্জা আব্বাস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

কারও রাজত্ব কায়েম করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বাকস্বাধীনতা, ভোটের অধিকারের জন্য। তবে কোনো রাজা বা রানীর রাজত্বের জন্য নয়। হীরাকে রাজার দেশ বানানোর জন্য নয়।’ দলের নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা বাস টার্মিনাল চত্বরে সংক্ষিপ্ত প্রি-রোডমার্চ সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এদিকে এভারকেয়ার হাসপাতালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুতর অবস্থার কথাও জানিয়েছেন মির্জা আব্বাস।

দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘একদিকে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি ও অর্থ পাচার করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে এই সরকার। অন্যদিকে আমরা যারা প্রতিবাদ করি, আমরা যারা প্রতিবাদী আমাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, বাঘের মুখে দিয়ে দেয় আর বাঘ আমাদের খেয়ে ফেলে অর্থাৎ পুলিশ গ্রেপ্তার করে, কোর্টে পাঠায় আর কোর্ট আমাদেরকে জেল দিয়ে দেয়। একটা স্বাধীন দেশ, এই অবস্থা আর চলতে পারে না।’

দেশের খেলাপি ঋণের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ঋণ খেলাপি ২১ হাজার কোটি টাকা। আর আজ খেলাপি টাকার পরিমাণ ১০৯ হাজার কোটি টাকা। এই টাকা আপনার টাকা, আমার টাকা, আমাদের ট্যাক্সের টাকা, জনগণের টাকা। মানুষ জানতে চায় এই টাকা কোথায় গেল, এই টাকা গেল কোথায়, এই টাকা কে খাইল? আমরা দেখছি পিকে হালদার ভারতে আছেন, ৮ হাজার কোটি টাকা নিচ্ছেন। আমরা জানি আরও অনেকে আছেন যাদের বিভিন্ন কারণে বলা যাচ্ছে না তবে সময় এলে সবার নাম প্রকাশ করা হবে।

বাংলাদেশ স্বাধীন হয়েছে কোনো রাজা-রানীর রাজত্বের জন্যে না:মির্জা আব্বাস

আপডেট সময় : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩